২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ বোধ করায় ফখরুল হাসপাতালে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বোধ করায় তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 11:02 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফখরুলকে হাসপাতালে নেওয়া হয়।

ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে।”

ওই হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন বলে জাহিদ হোসেন জানান।

পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত পরশু ব্যাংককের একটি হাসপাতালে মারা যান।

তার মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকায় আনার পর ইস্কাটনে হলিফ্যামিলি হাসপাতালের কাছে একটি মসজিদে জানাজা হয়।

ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।