২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের সঙ্গে লিসা কার্টিসের বৈঠক

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক লিসা কার্টিসের সঙ্গে দেখা করে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 07:15 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসভবনে রোববার বিকালে যান বিএনপি মহাসচিব। সেখানে লিসা কার্টিসের সঙ্গে তিনি প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন।

বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছিলেন।

বৈঠকের পর বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন লিসা কার্টিস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা সিআইএর সাবেক কর্মকর্তা।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতারা পরবর্তী নির্বাচনের আগে কূটনীতিকদের কাছে বলে আসছেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র সঙ্কুচিত করে রেখেছে, দমন-পীড়নের শিকার হচ্ছেন তারা।

পুরনো খবর:

উপদেশ খয়রাত আ. লীগ চায় না: কাদের