জাসদ ছাত্রলীগে নতুন নেতৃত্ব
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর নতুন সভাপতি হয়েছেন আহসান হাবীব শামীম, রাশিদুল হক ননী হয়েছেন সাধারণ সম্পাদক।
সংগঠনের কাউন্সিলে তাদের নেতৃত্বে নতুন কমিটি গঠনের কথা বুধবার দপ্তর সম্পাদক মো. ইমান হোসেন ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি
কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আহসান হাবীব শামীমকে সভাপতি; মাসুদ আহমেদ, আরিফুল হক পাপ্পু, ওসমান গনি শুভ, রাকিব মাহমুদ, মোস্তফা ইবনে আব্দুল হককে সহ-সভাপতি, রাশিদুল হক ননীকে সাধারণ সম্পাদক; আবুল কালাম আজাদ মিন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক; মো. মামুন হোসেন, আব্দুল মজিদ, আব্দুর রহমান, মোঃ মিজানুর রহমান, হাসনাতুজ্জামান বাবুকে সহ-সম্পাদক; গোপাল রাজবংশীকে সাংগঠনিক সম্পাদক; এনামুল ইসলাম রোমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক; মো. ইমান হোসেন ইমনকে দফতর সম্পাদক, মোঃ ইমরান আলীকে সহ-দফতর সম্পাদক; চন্দ্রনাথ পালকে সাহিত্য ও সংষ্কৃতিক সম্পাদক; সুমন্ত রায়কে অর্থ বিষয়ক সম্পাদক; রাকিব হোসেন সীমান্তকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; মিঠুন বিশ্বাসকে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক; গোলাম কিবরিয়াকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক; বরুন রায়কে স্কুল বিষয়ক সম্পাদক; আরিফুর রহমান কাজলকে সমাজসেবা বিষয়ক সম্পাদক; জয়নাল আবেদীনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মো. রুবেল হোসেন, মোঃ আমিনুল ইসলাম জীবন, আব্দুল করিম কয়েস, তুষার বড়ুয়া, ইমতিয়াজ আল আমিন, মো. সজিব খান, ওমর ফারুক, নাজমুল আশিফ অনু, মো.জুয়েল রানা, শিহাব উদ্দিন চঞ্চল, ফাতেমা আক্তার সাদিয়া, মো. তাজুল ইসলাম, অনুপ কুমার অনুপ, তাহীদ এলাহী, ইরফান সাদিক, মো. রুবেল হোসেন, তানিয়া ইসলাম তন্বী, খন্দকার সুলতান পারভেজ, মো. পারভেজ, মৌসুমী নাসরিন মিতুকে সদস্য করা হয়।
