২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের রিমান্ডে কল্যাণ পার্টির মহাসচিব

নৌমন্ত্রীর মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে দ্বিতীয় দফায় দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 08:47 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

কল্যাণ পার্টির মহাসচিবকে উদ্ধারের পর রিমান্ডে

বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালতে হাজির করে গুলশান থানায় দায়ের করা ওই মামলায় আবারও পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন তার পক্ষে পুনরায় চাওয়া রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় তার পক্ষে চাওয়া জামিন আবেদনও বিচারক নাকচ করেন বলে এ আদালতের সংলিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই শেখ রকিবুর রহমান জানান।

প্রায় চার মাস ধরে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ২৩ ডিসেম্বর তাকে চারদিনের হেফাজতে নেয় পুলিশ।

আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তার অন্তর্ধানে সরকারের হাত রয়েছে বল সন্দেহ করে আসছিলের দলটির নেতারা।