২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের ‘মুখোশ’ পরে চক্রান্তে খালেদা: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ‘মুখোশ’ পরে নির্বাচন বানচাল করতেই সহায়ক সরকারের দাবি তুলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 11:10 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাসদের সমাবেশে একথা বলেন দলটির সভাপতি ইনু।

'নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা’র আহ্বানে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “দুর্নীতি-সন্ত্রাসের বিচার থেকে বাঁচতে নির্বাচনকে দরকষাকষির হাতিয়ার বানাতে চান তিনি (খালেদা)। মনে রাখতে হবে, নির্বাচন কোনো দর কষাকষির হাতিয়ার নয়।”

এ অবস্থায় দেশের সামনে চারটি চ্যালেঞ্জ উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, 'নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, বিএনপি-খালেদা-জঙ্গি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা ও উন্নয়নের ধারা এগিয়ে নেওয়াই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

জাসদের সহসভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শিরীন আখতার, কেন্দ্রীয় নেতা শওকত রায়হান, নূরুল আখতার, এড হাবিবুর রহমান শওকত।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করে জাসদ।