২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে এরশাদের শুভেচ্ছা

খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে দেশের খ্রিস্টান নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 03:35 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

সোমবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে সহবস্থানে বিশ্বাস করি আমরা। আমাদের এই ঐতিহ্য চিরদিন অটুট থাকবে। ”

বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও সোমবার নানা আয়োজনে উদযাপিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।