দেশে ফিরেছেন মির্জা ফখরুল
বেইজিংয়ে বিশ্বের রাজনৈতিক দলগুলোর এক আন্তর্জাতিক সম্মেলন অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকাল ৩টায় চায়না ইস্টার্ন এয়ার লাইন্সের উড়োজাহাজে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
গত ২৯ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে বেইজিং যান।
তার সফরসঙ্গী হয়েছিলেন সাংবাদিক মাহফুজউল্লাহ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। তারাও মির্জা ফখরুলের সঙ্গে দেশে ফিরেছেন।
চীনের রাজধানী বেইজিং তিনদিনব্যাপী ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টিজ হাই লেভেল মিটিংয়ের একটি আন্তর্জাতিক এই সম্মেলন।
চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে এই সম্মেলনে বিশ্বের ৬০০ রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
১ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
