২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন গেলেন মির্জা ফখরুল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 04:26 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বুধবার বেলা ২টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে সাংবাদিক মাহফুজউল্লাহ ও আইনজীবী আসাদুজ্জামান রয়েছেন।

“তিনি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা এ সেমিনার অংশ নেবেন।”

৩০ নভেম্বর বেজিংয়ে শুরু ওই আন্তর্জাতিক সেমিনার চলবে ৩ ডিসেম্বর পর্য্ন্ত।

সেমিনার শেষে আগামী ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব দেশে ফিরে আসবেন বলে জানান তার একান্ত সহকারী ইউনুস আলী।