২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভা ও ইউনিয়নে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

পাঁচ পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 01:52 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে নামগুলো  চূড়ান্ত করা হয়।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

পঞ্চগড়ের বোদা পৌরসভায় মো. ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুরের বিরল পৌরসভায় মো. সবুজার ছিদ্দিক সাগর, নাটোরের বনগ্রাম পৌরসভায় কে এম জাকির হোসেন, রাজশাহীর বাঘা পৌরসভায় মো. আক্কাছ আলী, ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় মো. সাইফুর রহমান এবং জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় শাহীনা বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে ফিরোজা খাতুনকে মনোনয়ন এবং পটুয়াখালী জেলা পরিষদ উপ-নির্বাচনে মো. খলিলুর রহমান মোহনকে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়েছে।