ঢাকার উত্তরে আওয়ামী লীগের শাখা কমিটিগুলো ঘোষণা
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনস্ত থানা, ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “১২টি থানা ও ৩০টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।”
মহানগরীর ওয়ার্ডগুলোর পাশাপাশি বাড্ডা ইউনিয়ন, ভাটারা ইউনিয়ন, সাতারকুল ইউনিয়ন, বেরাইদ ইউনিয়ন, ক্যান্টনমেন্ট ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিও দেওয়া হয়েছে এই দফায়।
মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান কমিটিগুলো অনুমোদন করেন বলে জানিয়েছেন উপ দপ্তর সম্পাদক আজিজুর হক রানা।
