ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান খালেদার
ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন, ‘‘ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে এই দুর্যোগ মোকাবেলার শক্তি দিন।”
১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূল অতিক্রম করে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
