খোন্দকার দেলোয়ারের স্ত্রী সাহেরা লাইফ সাপোর্টে
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনের অবস্থা সংকটাপন্ন বলে স্বজনরা জানিয়েছে।
স্কয়ার হাসপাতাল
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে থেকেই অসুস্থ সাহেরার অবস্থার অবনতি হলে সোমবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
“পরিবারের সদস্যরা জানিয়েছেন- সাহেরা হোসেনের অবস্থা সংকটাপন্ন।”
ছেলে খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আখতার হামিদ ডাবলু এবং মেয়ে দেলোয়ারা হোসেন পান্না অসুস্থ মায়ের পাশে আছেন। তারা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০১১ সালের ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেন মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
