২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তর-দক্ষিণের কমিটি ঘোষণা 

এস এম জিলানীকে দক্ষিণের এবং ফখরুল ইসলাম রবিনকে উত্তরের সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 06:27 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

সোমবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দক্ষিণের সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম। এছাড়া রফিক হাওলাদারকে জ্যেষ্ঠ সহসভাপতি, আব্দুল কাদের ঝিলনকে যুগ্ম সম্পাদক ও সাদ মো. পাপ্পা শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উত্তরের সাধারণ সম্পাদক হয়েছেন গাজী রেজওয়ানুল হক রিয়াজ। হারুন-অর-রশিদকে জ্যেষ্ঠ সহসভাপতি, আজিজুর রহমান মোসাব্বিরকে যুগ্ম সম্পাদক ও সাইদুল ইসলাম সা্ইদুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল এই কমিটি অনুমোদন দিয়েছেন।

আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে দুই অংশের নেতাদের বলা হয়েছে।