২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে লেবার পার্টির প্রতিনিধিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যের লেবার পার্টির একটি প্রতিনিধি দল দেখা করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 10:57 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

গুলশানে খালেদার কার্যালয়ে সোমবার রাতের এই বৈঠকে লেবার প্রতিনিধি দলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হকও ছিলেন।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে ছিলেন হাউজ অব কমন্সের অন্য দুই সদস্যল জোনাথন অসওয়ার্থ ও ডেম রোসিও উইন্টারটন।

লেবার পার্টির ‘এলএফবি (লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ)’ গ্রুপের ১১ সদস্যের প্রতিনিধি দলে হাওয়ার্ড ডোভার, সৈয়দ আবুল বাশার ও আবদুল হাইসহ ব্যবসায়ী ও চিকিৎসক পেশাজীবীরাও ছিলেন।

রুপা হকের ছেলে তার ছেলে রাফি হক মরজিও ছিলেন।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও ব্যবসা-বাণিজ্যের বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি লেবার পার্টির এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসেন। তারা সিলেট ও মৌলভীবাজার সফর শেষে ১৮ ফেব্রুয়ারি লন্ডন ফিরে যাবে।

খালেদা জিয়ার সাথে সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।