২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

কর্মসূচির মধ্যে আছে শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা নিবেদন, সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অপর্ণ।

২০ ফেব্রুয়ারি বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।

২১ ফেব্রুয়ারি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনিমতকরণ ও কালো উত্তোলন করা হবে।

সারাদেশের কমিটিগুলোও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করবে।

নয়া পল্টনে দলের এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

যৌথ সভায় দলের দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমা ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মঞ্জু, শাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ ছিলেন।

এছাড়া বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও যৌথসভায় অংশ নেন।