টিলারসনকে বিএনপির অভিনন্দন
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল বিভাগের প্রধানের কাছে বার্তাটি হস্তান্তর করেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, “দলের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানানো হয়েছে। এ সংক্রান্ত পত্র আমি দূতাবাসে পৌঁছে দিয়েছি।”
গণতন্ত্র, মানবাধিকার ও সন্ত্রাসবাদ দমন প্রশ্নে বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করার প্রত্যয়ের কথা টিলারসনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখে রয়েছে বলে জানান রিপন।
গত ২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন এক্সন মবিলের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রেক্স টিলারসন।
