২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগে যোগ দেওয়ার পর বিএনপি থেকে বহিষ্কার

আওয়ামী লীগের যোগ দেওয়ার দুই ঘণ্টার মধ্যে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সভাপতি সহিদুজ্জামান শাহকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজ্স্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 04:50 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

মঙ্গলবার বিকালে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খানসামা উপজেলা বিএনপির সভাপতি সহিদুজ্জামানকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হল।

এর আগে দুপুরে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সহিদুজ্জামান শাহ উপজেলার পাকেরহাটে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানান সহিদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতি করি এলাকার উন্নয়ন ও মানুষের সেবার জন্য। কিন্তু বিরোধী দলে থেকে এলাকার উন্নয়নে কাজ করা সম্ভব নয়।

“এলাকার উন্নয়নের স্বার্থেই সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আওয়ামী লীগে যোগ দিয়েছি।”

পুরনো খবর:

আ. লীগে যোগ দিলেন খানসামা উপজেলা বিএনপির সভাপতি