২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে অভিনন্দন খালেদার

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 05:14 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

ভোটে নির্বাচিত ট্রাম্পের দায়িত্ব গ্রহণের তিন দিন বাদে সোমবার সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে দলের চেয়ারপারসনের এই বার্তা পৌঁছে দেন।

রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিনন্দন বার্তাটি আমি দূতাবাসের পলিটিক্যাল চিফ ড্যানিয়াল র‌্যাকভের কাছে পৌঁছে দিয়েছি।”

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করেছিল যুক্তরাষ্ট্র বিএনপি।

খালেদা জিয়া ইউরোপীয় পার্লামেন্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট অ‌্যান্টিনিও তাজানিওকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এই বার্তা গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে পৌঁছে দেন রিপন।

পুরনো খবর:

হিলারির পক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি
‘মার্কিন সহায়তায় গণতন্ত্র প্রতিষ্ঠার’ আশায় বিএনপি