২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন এলডিপির কামাল, সাখাওয়াতকে সমর্থন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন এলডিপি থেকে বহিষ্কৃত কামাল প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

শনিবার দুপুরে নগরীর শায়েস্তা খান সড়কে বিএনপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে সমর্থন দিলাম।”

বিএনপি ও নিজদলের নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে কামাল বলেন, “আমি ও আমার দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেনকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করব।”

তবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে সরে না দাঁড়ানোয় ভোটের ব্যালটে কামাল প্রধানের নাম ও তার প্রতীক (ছাতা) থাকবে। ভোটাররা তাকে ভোটও দিতে পারবেন।

কামাল প্রধান সরে দাঁড়ানোয় এই নির্বাচনে এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বি রইলেন ছয়জন। এরা হলেন- আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), বিএনপির সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ (হাতপাখা), কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুর হক (মিনার)।

এলডিপির নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কামাল প্রধানের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার,  আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক লিমন, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি তমিজউদ্দিন আহম্মেদ টিটু, প্রচার সম্পাদক বেলাল মিয়াজী।

সংবাদ সম্মেলনে কামাল প্রধানের বহিষ্কারদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের ঘোষণা দেন এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।

পুরনো খবর:

ভোট না ছাড়ায় এলডিপি ও কল‌্যাণ পার্টির প্রার্থীকে বহিষ্কার