২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে দেখতে হাসপাতালে খালেদা

গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 11:36 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার পর গত ২৩ নভেম্বর মাহমুদুর জামিনে মুক্তি পাওয়ার পরপরই এই হাসপাতালে ভর্তি হন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন মাহমুদুর।

বুধবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন ইউনাইটেড হাসপাতালে যান। তিনি মাহমুদুরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার মা মাহমুদা বেগম ও স্ত্রী ফিরোজা মাহমুদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে চিকিৎসক ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে মাহমুদুরের চিকিৎসা চলছে। মেরুদণ্ডে ব্যথা অনুভব করায় তার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করতে হবে চিকিৎসকরা জানিয়েছেন।

খালেদা জিয়া যাওয়ার সময বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, আফরোজা খানম রীতা, ফরহাদ হোসেন ডোনার, শামা ওবায়েদ, শাম্মী আখতার, আলী নেওয়াজ খৈয়াম, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান, রিয়াজুল ইসলাম রিজু হাসপাতালে ছিলেন।

আমার দেশের সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদও জাহেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।