২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ ইউপির ফল: আ. লীগ ৪৭, বিএনপি ৬

বিলুপ্ত ছিটমহলসহ যেসব ইউনিয়নে সোমবার চেয়ারম্যান পদে ভোট হয়েছে তার মধ্যে ৭০টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 11:52 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, এদিন নির্বাচন হওয়া প্রায় চারশ’ ইউপির মধ্যে ১৭০টিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে।

এর মধ্যে ৭০টির ফল নির্বাচন কমিশনে এসেছে বলে ইসির নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান।

এসব ইউপির মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৪৭টিতে, বিএনপির ছয়টি, জাতীয় পার্টি দুটি এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানান তারা।

এসব ইউপিতে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। এখানে ৯ লাখ ২৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৯ লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

গত মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ভোট শেষে মঙ্গলবার এসব ইউপিতে ভোট হয়।

এর আগে ছয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয় পায় ২৬৭০ ইউপিতে, বিএনপি ৩৭২ ইউপিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে। বাকিগুলোয় জয়ী হন জাতীয় পার্টি, জাসদ, জেপিসহ কয়েকটি দলের প্রার্থী।

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলভিত্তিক ভোট হয়।

পুরনো খবর:

ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি
৬৬৮ ইউপির ফল: আ. লীগ ৪০৩, বিএনপি ৬২
বিএনপির অর্ধ কোটি বেশি ভোট আওয়ামী লীগের বিদ্রোহীদের