২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে যান ইসির সঙ্গে: বিএনপিকে নাসিম

সরকারের সঙ্গে সংলাপ প্রত‌্যাশী বিএনপিকে নির্বাচন কমিশনের পথ দেখিয়ে দিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ও স্বাস্থ‌্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:47 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ চেয়ে এলেও তাতে নারাজ ক্ষমতাসীন দলটি।

দলের একই অবস্থান পুনর্ব‌্যক্ত করে নাসিম সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, “আগামী নির্বাচনের আগে কারও সঙ্গে সংলাপ হতে পারে না। আইভী রহমানকে হত্যা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষকে হত্যা করে, দেশ বিরোধী ষড়যন্ত্র করে...তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

“১৪দলনির্বাচনকরবেনা।নির্বাচনকরেনির্বাচনকমিশন।আলোচনাহলেনির্বাচনকমিশনেরসাথেহতেপারে।আমরাকীআলোচনাকরব?”

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোট শরিক জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর অধিবেশনে নাসিম বিএনপি-জামায়াতের বিষয়ে ১৪ দলের নেতা-কর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত মার খেয়ে ঘাপটি মেরে আছে। আবার তারা জ্বালাও-পোড়াও শুরু করতে পারে।”

জাসদের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা ঐক্যবদ্ধ হন।আওয়ামীলীগ ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ২০১৯ সালের নির্বাচন করবে এবং সরকার গঠন করবে।”

অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়াওবক্তব‌্য রাখেন।