২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন ঘিরে নানা আয়োজন আ.লীগ গবেষণা সেল সিআরআইয়ের

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে আসছে দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 11:15 PM

Updated : 11 Oct 2022, 08:56 PM

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে এসব আয়োজন থাকব বলে সিআরআইয়ের ফেইসবুক পেইজে বিস্তারিত জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্মেলন শুরুর দিন শনিবার সকাল ১০টা থেকে সিআরআইয়ের নিজস্ব প্যাভেলিয়ন খোলা থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। পরের দিন রোববারও এই প্যাভেলিয়ন খোলা থাকবে।

সিআরআই তরুণদের নিয়ে আয়োজন করছে ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’।

এছাড়া উদ্যানে এএলবিডি ডট অর্গ প্যাভেলিয়ন করেছে প্রতিষ্ঠানটি। সেখানে সম্মেলনে আসা নেতা-কর্মীরা জ্যেষ্ঠ নেতা ও নীতিনির্ধারকদের সাথে মতবিনিময় করতে পারবেন।

দুইদিনই বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্যাভিলিয়ন খোলা থাকবে, যাতে আওয়ামী লীগের প্রকাশনা, পোস্টার, মগ, ব্যাজসহ নানা ধরনের সামগ্রী বিক্রি করা হবে।

এর বাইরে আরও চারটি জায়গায় আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধু ও তার সাত মার্চের ভাষণ এবং শেখ হাসিনার রাজনৈতিক জীবন ছবির মাধ্যমে তুলে ধরা হবে।