এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঈদ কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম সকালে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের কাছে সরকার প্রধানের ঈদ কার্ড পৌঁছে দেন।
