২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নাকচ, রিজভী কারাগারে

নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণের পর জামিন নাকচ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 12:07 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার এ আদেশ দেন বলে রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ জানিয়েছেন।

পাঁচ মামলার মধ্যে বাড্ডা, খিলগাঁও, মতিঝিল, পল্লবী ও রমনা থানার একটি করে মামলা রয়েছে।