২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মামলায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি পেছালো

২০১৩ সালের ডিসেম্বরে হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 01:53 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার মির্জা ফখরুলের পক্ষে আবেদনের সাড়া দিয়ে ৯ নভেম্বর শুনানির দিন ঠিক করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ।

তার অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, বিএনপি মহাসচিব সকালে এই তিন মামলায় আদালতে হাজির হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আরও দুই মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর ও চতুর্থ অতিরক্ত মহানগর দায়রা জজ আদালতেও হাজিরা দেন মির্জা ফখরুল।

তার বিরুদ্ধে মোট ৮৪ টি মামলার মধ্যে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।