২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি হিসেবে শপথ নিলেন জুয়েল-নাজিম

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপ নির্বাচনে বিজয়ী জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে নিজের কার্যালয়ে দুজনকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ২ মে মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসন শূন্য হয়।

সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নতুন দুই সংসদ সদস্যকে অন্যান্য এমপিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং এসময় বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চান।

জুয়েল বর্তমান সংসদের সবচেয়ে কম বয়সী সদস্য বলে ডেপুটি স্পিকার জানান।

স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,  প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।