২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে নাশকতা: ফখরুলদের অভিযোগ গঠন ১৮ জুলাই

ঢাকার মালিবাগে নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৮ জুলাই।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 04:22 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বুধবার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও আসামিপক্ষের কয়েকজনের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। 

আসামিপক্ষে সময়ের আবেদনের শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ।

আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ জুলাই নতুন তারিখ ঠিক করে দেন।

মামলার প্রধান আসামি মির্জা ফখরুল এদিন আদালতে হাজির ছিলেন।

অপর আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, সোহেল, মীর শরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।

ঢাকার মালিবাগ এলাকায় ২০১৩ সালের ২ মার্চ গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনায় শাহজাহানপুর থানায় এ মামলা দায়ের করে পুলিশ।   

ওই বছর ২০ মার্চ উপ-পরিদর্শক রুহুল আমিন মুন্সি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।