২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি প্রার্থীর প্রত্যয়ন দেবেন শাহজাহান

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তি ধাপের জন্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন মোহাম্মদ শাহজাহান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 05:14 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বুধবার দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই সিদ্ধান্ত দেন।

ফখরুল চিকিৎসা নিতে বৃহস্পতিবার কিছু দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

মির্জা ফখরুলের স্বাক্ষরে এই সংক্রান্ত একটি পত্র বিভিন্ন রির্টানিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, “স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন বিধিমালা-২০১০ এর ১০ ফেব্রুয়ারি ২০১৬ সালের এর প্রজ্ঞাপনমূলে সংশোধিত বিধিমালায় ইউনিয়ন পরিষদের পঞ্চমধাপে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়নে দলের সাবেক যুগ্ম মহাসচিব ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষন ও পরিচালনা সেলের সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহানকে ক্ষমতা অর্পন করা হয়েছে।”

পত্রে মোহাম্মদ শাহজাহানের নুমনা স্বাক্ষরও দেওয়া হয়েছে।