২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে মওদুদ

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 04:49 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

তার একান্ত সহকারি মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা দিকে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত মওদুদ আহমদকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয়।

সাবেক আইনমন্ত্রী মওদুদকে হাসপাতালে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান তিনি।

“স্যার কয়েকদিন ধরে কাশিসহ নানা সমস্যা ভুগছিলেন,” বলেন সুজন।

মওদুদ আহমদের পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে কাছে দোয়া চেয়েছে।