খালেদার সঙ্গে এনডিপির বৈঠক
২০ দলীয় জোটের শরিক প্রত্যেকটি দলের সঙ্গে আলাদাভাবে আলোচনার অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতাদের বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মূর্তজা, সভাপতিমণ্ডলীর সদস্য রবিউল ইসলাম সাগর, আবু তাহের, মঞ্জুর হোসেন ঈসা, সহসভাপতি জামিল আহমেদ, সুলতানা কবিরসহ ১৮ জন নেতা ছিলেন।
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলে েএনডিপি নেতারা জানান।
