বিএনপি নেতা নজরুলের অস্ত্রোপচার
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ধমনীতে সৃষ্ট জটিলতা দূর করতে ‘এনজিও প্লাস্টি’ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন।
গত ১ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করলে নজরুল ইসলাম খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিসা চলছে।
এক মাস আগে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে নজরুল ইসলাম খানের মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়।
নজরুলের ছেলে অনিক ইসলাম খান বাবার সুস্থতার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
