২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন চাইলেন এ্যানী

আদালতে আত্মসমর্পণ করে নাশকতার নয়টি মামলায় জামিনের আবেদন করেছেন বিএনপিনেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:22 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

এ্যানীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার এসব মামলায় জামিন চান বিএনপির সাবেক এই সংসদ সদস্য।

বিকাল ৩টায় জামিনের আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আইনজীবী মেজবাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলাগুলোর মধ্যে সাতটি গতবছরের জানুয়ারি মাসে দায়ের করা।

“বাকি দুই মামলার একটি ২০১৩ সালের এবং অন্যটি ২০১৪ সালের ডিসেম্বর মাসের।”

নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে এসব মামলা করা হয়েছিল বলে জানান তিনি।