২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 01:54 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

সোমবার রাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সারাদেশে জেলা, মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সারাদেশে মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে।

যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামনুর রশীদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ‍বিবৃতিগুলো পাঠান।

বিবৃতিতে সংগঠন তিনটির নেতারা খালেদা জিয়ার বিরুদ্ধে ‘প্রতিহিংসামূলক মামলা’ দায়েরের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।