ঢাবি ছাত্র ফেডারেশনের সম্মেলন ১২-১৩ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের ১৩তম সম্মেলন আগামী ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদিক রেজা জানান, বিশ্ববিদ্যালয়ে শাখার ১৩তম সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উপলক্ষে ১২ নভেম্বর দুপুরে সমাবেশ ও মিছিল হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, সহ-সভাপতি মোর্শেদ আলম পায়েল, সহ-সাধারণ সম্পাদক হাবিবা জান্নাত, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা বেনজির প্রমুখ।
