২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ‘লেডি লাদেন’: শেখ সেলিম

খালেদা জিয়াকে ‘লেডি লাদেন’  আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশ নিয়ে ‘ষড়যন্ত্র’ করে বিএনপি নেত্রীর পায়ের নিচে এখন মাটি নেই।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 08:15 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “খালেদা লেডি লাদেন। তিনি আল-কায়েদা, জঙ্গি, হরকাতুল জিহাদ ও আইএস নেত্রী।

“যুদ্ধাপরাধীদের রক্ষায় তিনি বিদেশে গিয়ে টাকা দিয়ে লবিষ্ট নিয়োগ করেছেন।”

বিএনপি-জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডীর এই সদস্য বলেন, “তারা জঙ্গি, সন্ত্রাসী তৎপরতা চালিয়ে মানুষ হত্যা করছে। বিদেশিদের হত্যা করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিম।

তিনি বলেন, “খালেদা জিয়া অস্থিরতা সৃষ্টি করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পাকিস্তানি ধ্যান-ধারণায় রাষ্ট্র সৃষ্টি করতে চান। তিনি জঙ্গি সন্ত্রাসী ও নাশকতাবাদীদের নেতা।

“বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী ও জঙ্গিদের দল।”

সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।