২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি মামলায় ব্যাংক কর্মকর্তাকে জেরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হাফিজুর রহমানকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার ঢাকার বকশি বাজারে আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে তাকে জেরা করেন আব্দুর রেজাক খান।

এরপর হাফিজুরকে জেরা করেন এই মামলার অপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী আমিনুল ইসলাম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর একই আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন এই ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী  মহাব্যবস্থাপক আমির উদ্দিন ও জ্যেষ্ঠ কর্মকর্তা পরিতোষ চন্দ্র দে।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এছাড়া এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলাটি করে দুদক।

গত বছরের ১৯ মার্চ এ দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠরেন পর ৭ মে বিচারের জন্য বকশীবাজারের বিশেষ এজলাসে পাঠানো হয়।