২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের গ্রন্থকেন্দ্র উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পরিচালিত গ্রন্থ কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিতা কেটে এই গ্রন্থ কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “আওয়ামী যুব লীগ জ্ঞাননির্ভর তরুণ গড়ে তোলার যে নতুন ধারা চালু করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের কোন সংগঠনের এ ধরনের গবেষণা কেন্দ্র আছে তা আমার জানা নেই।”

তিনি বলেন, “আমাদের সরকারের ভিশন আনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ নাম নিয়ে অনেকেই নাক সিটকিয়েছে।  আর এখন দেখা যাচ্ছে বিশ্বের অনেক দেশ তাদের দেশের নামের সাথে ডিজিটাল ব্যবহার করে এগোতে চাচ্ছে।”

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, “আমরা সব সময় মনে করি অন্ধকার, কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা সবচেয়ে বড় অস্ত্র।

রাজনীতি, অর্থনীতি এবং আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞানার্জন করে সত্য ও মিথ্যার ব্যবধান নির্ণয় করার সক্ষমতা অর্জনের জন্য এই গ্রন্থ কেন্দ্র করা হয়েছে বলে জানান তিনি।