২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি সভাপতি-সম্পাদক কারাগারে

টানা অবরোধের সময় বরিশালের আদালতে নাশকতার মামলায় দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে কারাগারে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার বরিশাল মহানগর হাকিম বেগম নুসরাত জাহান এ আদেশ দেন।

এর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সভাপতি এবায়দুল হক চান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন।

ওই আদালতের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এসআই আশিষ কুমার পাল জানান, চলতি বছরের ১২ মার্চ রাতে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বিচারকের এজলাস ছাড়াও আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

এ ঘটনায় পর দিন ১৩ মার্চ পুলিশের এসআই মজিবুর রহমান বাদী হয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী মজিবুর রহমান নান্টু জানান, এটি একটি রাজনৈতিক মামলা।

গত ১৬ জুলাই থেকে উচ্চ আদালতের ৪ সপ্তাহের জামিনে ছিলেন তারা।