২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

বুধবার সকালে এই বৈঠক হয়েছে বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

বাংলাদেশে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি নেতাদের  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে এই বৈঠক হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপি।

তাতে বলা হয়, সকালে নরওয়ের হাকোন আরল্ড গুলব্র্যান্ডসেন বাসভবনে বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারসহ যোগ দিয়েছিলেন। 

তাদের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন তারা। রাষ্ট্রদূতরা সংস্কার ও জুলাই সনদ নিয়ে সরকার গঠিত ঐকমত্য কমিশনের অগ্রগতি সম্পর্কে জানতে চান। 

সেই সঙ্গে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এছাড়া উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।