১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য করলেন জিএম কাদের

জিএম কাদেরের ভাই, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাইয়ের স্ত্রী শেরীফাকে দলের ভাইস চেয়ারম্যান করে গিয়েছিলেন।

স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য করলেন জিএম কাদের

শেরীফা কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 08:50 PM

Updated : 12 Dec 2023, 08:50 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।”

শেরীফা কাদের জাতীয় পার্টির সাংস্কৃতিক সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভানেত্রী। একাদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের এমপি তিনি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেরীফা কাদের ঢাকা-১৮ আসনে জাপার প্রার্থী হয়েছেন। কুড়িল, খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত এ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমশন।

অপরদিকে জিএম কাদের প্রার্থী হয়েছেন গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসন থেকে।    

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়েছিল। পরের মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শেরীফা কাদের। তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।

জিএম কাদেরের ভাই, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাইয়ের স্ত্রী শেরীফাকে দলের ভাইস চেয়ারম্যান করে গিয়েছিলেন।

আরও পড়ুন-

পুরানো খবর:

ঢাকার ২০ আসনে মনোনয়নপত্র নিলেন ৮০ জন, দুটিতে সস্ত্রীক জিএম কাদের