১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শৃঙ্খলা ভঙ্গ’: ৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা বিএনপির

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 12:12 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

দলীয় শৃঙ্খলার অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) এর ৮ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি।

ওই চিকিৎসকরা হলেন- খায়রুল ইসলাম, রফিকুল কবির লাবু, মো. ফারুক হোসেন, মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, এম এ কামাল, সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, শাওন বিন রহমান ও রাকিব উজ জামান।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ যেকোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কোনো সংগঠন তাদের অন্তর্ভুক্ত করলে সেসব সংগঠনের দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।