নির্বাচন ব্যবস্থাপনায় এনসিপির ১৬ উপ-কমিটি
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কাজে ‘গতিশীলতা আনার লক্ষ্যে’ উপ কমিটিগুলো গঠন করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যবস্থাপনায় কেন্দ্রীয়ভাবে ১৬টি উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি।
শুক্রবার দলটির এক দাপ্তরিক বার্তায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কাজে গতিশীলতা আনার লক্ষ্যে উপ কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সেক্রেটারি তাসনিম জারা উপকমিটিগুলোর অনুমোদন করেছেন।
দপ্তর উপ-কমিটির প্রধান হিসাবে থাকছেন সাদিয়া ফারজানা দিনা, সেক্রেটারি হিসাবে আছেন মো. তৌহিদ আহমেদ আশিক।
আন্তর্জাতিক মিশন বিষয়ক উপ-কমিটির প্রধান মাহবুব আলম মাহির, সেক্রেটারি আলাউদ্দিন মোহাম্মদ।
আইটি উপ-কমিটির প্রধান ফরহাদ আলম ভূঁইয়া, সেক্রেটারি তারিক আদনান মুন।
প্রশাসন বিষয়ক উপ-কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি আরমান হোসাইন।
নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা, সেক্রেটারি মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা বিষয়ক উপ-কমিটির প্রধান মনিরা শারমিন, সেক্রেটারি নাভিদ নওরোজ শাহ, ক্যান্ডিডেট প্রশিক্ষণ উপ-কমিটির প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফরিদুল হক।
নির্বাচনি আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান মুকুল মোস্তাফিজ, সেক্রেটারি মোস্তফা আসগর শরীফী।
অর্থ ও ফান্ড রেইজিং বিষয়ক উপ-কমিটির প্রধান এস এম সাইফ মোস্তাফিজ, সেক্রেটারি ফরহাদ সোহেল।
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির প্রধান এড হুমায়রা নূর, সেক্রেটারি জাহেদুল ইসলাম। মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম, সেক্রেটারি খান মুহাম্মদ মুরসালীন।
ক্যাম্পেইন ম্যানেজার প্রশিক্ষণ উপ-কমিটির প্রধান এহতেশাম হক, সেক্রেটারি সাগুফতা বুশরা মিশমা।
স্যোশাল মিডিয়া উপ-কমিটির প্রধান মুহাম্মদ মিরাজ মিয়া, সেক্রেটারি আসিফ মোস্তফা জামাল।
ব্র্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটির প্রধান তানজিল মাহমুদ, সেক্রেটারি তাহসীন রিয়াজ।
শৃঙ্খলা বিষয়ক উপ-কমিটির প্রধান আলী নাছের খান, সেক্রেটারি সাকিল আহমাদ।
অভ্যর্থনা উপ-কমিটির প্রধান সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারি সোহেল রানা।
