১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলটি সে দেশে যাচ্ছে।

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
বারিধারায় চীনা দূতাবাসে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 12:10 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার রাতে চীন যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের প্রতিনিধি দলটি চীন সফরে যাচ্ছে।

এ দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের মওদুদ হোসেন আালমগীর পাভেল।

চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার বারিধারায় চীনা দূতাবাসে বিএনপির প্রতিনিধি দল যান। চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন বিএনপি নেতাদের স্বাগত জানান।