ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মাহির ও শুভ
ছাত্র সংগঠনটির ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হয়েছেন মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক হয়েছেন বাহাউদ্দিন শুভ।
সংগঠনের ৪২তম জাতীয় সম্মেলনের শেষ দিন শনিবার ৪১ সদসের কমিটি তাদের নেতৃত্বে গঠনের তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্র বাহাউদ্দিন শুভ ছিলেন সহসভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ৩০০ প্রতিনিধির মতামতে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন নেতৃত্বকে শপথ পড়ান বিদায়ী সভাপতি দীপক শীল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে বৃহস্পতিবার তাদের সম্মেলন শুরু হয়।
কমিটির আরও যারা: সহ-সভাপতি প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে, ওয়ারেছ সরকার।
সহকারী সাধারণ সম্পাদক প্রিজম ফকির, জাহিদুল ইসলাম ইমন, কাওসার আহমেদ রিপন। সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ। কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সৌরভ, দপ্তর সম্পাদক মেরাজ খান আদর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ সাকিব সোবহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জে. এইচ সজল, সাংস্কৃতিক সম্পাদক শাওন কুমার রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সাবিত।
সদস্য হয়েছেন দীপক শীল, মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিক, প্রশান্ত কৈরী, রাসেল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান, সিয়াম আহমেদ, জান্নাতুল ফেরদৌস নির্জনা ও এস এম সুইট।
