১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 08:58 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।  

এছাড়া সেক্রেটারি পদে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি নির্বাচিত হন। 

পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।

সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।