২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত

এ ইউনিটের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল গত ৭ জুলাই।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 01:45 AM

Updated : 26 Aug 2026, 10:33 AM

মাত্র আড়াই মাসের ব্যবধানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।

শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিগগির মহানগর উত্তর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে।

সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আড়াই মাসের ব্যবধানে এ কমিটি ভেঙে দিল দলটি। তবে বিজ্ঞপ্তিতে এর কারণ বলা হয়নি।