আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার
এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ঠেকাতে দলের ব্যর্থতার কারণ জানতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের জেষ্ঠ্য এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা আন্দোলনের ওপর ভর করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের তাণ্ডব ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যর্থতা ছিল। এগুলোর কারণ জানতে এবং ভবিষ্যত কর্মপন্থা ঠিক করতেই এই যৌথ সভা।"
