২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যার বিচারসহ ৪ দাবি নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীরের বাসায় ছাত্রদল

তাদের মিছিল কাকরাইল মোড়ে পুলিশের বাধায় পড়ে। সেখান থেকে পাঁচ নেতা উপদেষ্টার বাসায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বাসায় গিয়ে নিজেদের চার দাবির কথা জানিয়ে এসেছেন ছাত্রদলের নেতারা। 

তাদের দাবির মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের বিষয়টিও রয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা।

সেখানে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন তারা।

এরপর বিকাল সাড়ে ৪টার দিকে নেতাকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। 

তবে মিছিলটি হাই কোর্ট হয়ে কাকরাইল মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে কেন্দ্রীয় পাঁচ নেতা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়ে স্মারকলিপির মাধ্যমে নিজেদের দাবির কথা জানিয়ে আসেন। 

তাদের দাবির মধ্যে রয়েছে-

>> হাদি হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাসহ সবাইকে দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে;

>> হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে;

>> ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিককর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং

>> ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বাড়াতে হবে।