নতুন সরকারের সন্ধানে
সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারলে হয়তো অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখী দাঁড় করতে পারে। কিন্তু আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো দুই বছর পর পর পুরো সংসদ নির্বাচন করা সম্ভব নয় এবং তা বাস্তবসম্মত নয়। তবে প্রতি বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে, ভোটারের মুখোমুখী করতে হবে সরকারকে এবং তা সম্ভব হলে সঠিক পথে এগুচ্ছে কি না তার বার্তা পেয়ে যাবে সরকার। (পড়তে ক্লিক করুন)
